এ ছাড়া এসময়ে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এর আগে, শুক্রবার ১৫ রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এই হার ছিলো ৫ দশমিক ১৪ শতাংশ।
.png)
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ২২১ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৮ হাজার ৬৮৭ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।