ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কেরালায় বাড়িতে মিলল ৩ শিশুসহ এক পরিবারের ৫ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ২৪ মে ২০২৩
কেরালায় বাড়িতে মিলল ৩ শিশুসহ এক পরিবারের ৫ জনের মরদেহ
ছবি: সংগৃহীত

ভারতের কেরালার কান্নুর জেলার চেরুপুঝায় একটি বাসভবনে তিন শিশুসহ একটি পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়ে পুলিশ জানিয়েছে।

বুধবার (২৪ মে) স্থানীয় সময় ভোরে মরদেহগুলো পাওয়া যায়।

মৃতদের মধ্যে তিন শিশুর দেহ ঝুলছিল সিঁড়ি থেকে। আর তাদের মা ও সৎ বাবার মরদেহ পাওয়া যায় সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়।

Advertisement

এই যুগল গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন, শিশু তিনটি ওই নারীর প্রথম ঘরের সন্তান।

আরো পড়ুন>> এখনো করোনাভাইরাসে প্রতি চার মিনিটে মৃত্যু হচ্ছে একজনের

প্রাথমিক তদন্তে ঘটনাটি যুগপৎ খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।

তাদের ধারণা, শিশুতিনটিকে হত্যার পর মা ও সৎ বাবা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে এই খুন ও আত্মহত্যার ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে, বলেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!