ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায়।
জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারি এলাকার আব্দুল বাছেদের মেয়ে স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিনের সঙ্গে সেকান্দর আলী ছেলে আলামিনের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরদিন রোববার সকালে আলামিনের বাড়ির সামনে জাম গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়।
.png)
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।