ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ইয়াবাসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১৭ মে ২০২৩
জামালপুরে ইয়াবাসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর পৌরশহরের গেটপার এলাকা থেকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম ওরফে কাউসার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত মনজুরুল ইসলাম কাউসার জেলার মেলান্দহ থানার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের মাহফুজুল হকের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে জামালপুর পৌরশহরের গেটপার এলাকায় অভিযান পরিচালনা মনজুরুল ইসলাম ওরফে কাউসারকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!