ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৪৬, ১৫ মে ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!