ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকা ও তার বাবাকে গুলি, কনস্টেবলের আত্মহত্যা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ২২ মে ২০২৩
প্রেমিকা ও তার বাবাকে গুলি, কনস্টেবলের আত্মহত্যা 
প্রতীকি ছবি

ভারতে প্রতিদিন ঘটে যায় কিছু অপ্রীতিকর ঘটনা। মধ্যপ্রদেশে এবার প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে এক পুলিশ কনস্টেবল। 

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের মালিখেদি গ্রামে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন>> মাউন্ট এভারেস্টে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

Advertisement

পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে হত্যা করে এক পুলিশ কনস্টেবল। এরপর ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন ঐ ব্যক্তি। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তার বাবা মারা গেছেন। 

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!