ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যস্ত রাস্তায় চলন্ত স্কুটারে প্রেমিকাকে আলিঙ্গন যুবকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১৬ মে ২০২৩
ব্যস্ত রাস্তায় চলন্ত স্কুটারে প্রেমিকাকে আলিঙ্গন যুবকের
সংগৃহীত

ভারতে প্রায়ই বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখা যায়। এমনি একটি ঘটনা ঘটেছে দিল্লির রাস্তায়। এক ভিডিও তে দেখা গেছে, দিল্লির ব্যস্ত রাস্তায় চলন্ত স্কুটারে প্রেমিকাকে আলিঙ্গন করছে এক যুবক। 

যুবকের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। তাদের কারো মাথাতেই হেলমেট নেই। স্কুটার চালাতে চালাতেই আচমকা একে অপরকে আলিঙ্গন করলেন তারা। তবে চলন্ত স্কুটারে যুগলের এমন ‘প্রেম’ দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন।

সেই সময় বাইকের একটি হ্যান্ডেলে হাত রেখেছেন যুবক। তখন অন্য হাতটি পিছনে ঘুরিয়ে তার প্রেমিকাকে জড়িয়ে ধরেছেন। প্রেমিকাও তখন এক হাত দিয়ে তার প্রেমিককে আলিঙ্গন করেছেন। আর এভাবেই চলছিল স্কুটারটি।

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৪

সম্প্রতি এমনি একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এই ভিডিও টির সত্যতা এখনো যাচাই করেনি সংবাদমাধ্যমটি। গত কয়েক দিন আগে দিল্লি মেট্রোয় নানা ধরনের ভিডিও নিয়ে আলোচনা চলেছে। এরই মধ্যে এমন  ভিডিও ভাইরাল হলো।

অনেকেই আবার মন্তব্য করেছেন, ‘‘পুলিশ মনে হয় তখন ছুটিতে ছিল, তাই প্রেমের জোয়ারে এ ভাবে গা ভাসিয়েছিলেন।’’ এমন আরো বিভিন্ন মন্তব্য জুড়ে দিয়েছেন ঐ ভিডিওটির কমেন্ট বক্সে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!