ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে ডেকে প্রেমিকের ‘বিশেষ অঙ্গ’ কাটলেন প্রেমিকা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২২ মে ২০২৩
বাড়িতে ডেকে প্রেমিকের ‘বিশেষ অঙ্গ’ কাটলেন প্রেমিকা 
ফাইল ফটো

দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম জড়িত তারা। বিষয়টি ওই নারীর স্বামী জেনে গেলে ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। এরপরেও বিভিন্ন সময় ওই নারীকে বিরক্ত করতে থাকেন প্রেমিক। এতে ক্ষেপে গিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রেমিককে নিজের বাড়িতে ডেকে নেন ওই নারী। এরপর শারীরিক সম্পর্ক করার কথা বলে ধারালো হাসুয়া দিয়ে প্রেমিকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন প্রেমিকা।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মধ্যবয়সী ওই নারী ও পুরুষ পরকীয়া প্রেম জড়িত। বিষয়টি ওই নারীর স্বামী জানতে পারলে তাদের সম্পর্কে ভাঙন ধরে। এরপরেও প্রেমিক বিভিন্ন সময় ওই নারীকে বিরক্ত করতে থাকেন। এতে ক্ষেপে গিয়ে শুক্রবার সন্ধ্যার সময় প্রেমিককে নিজের বাড়িতে ডেকে নেন ওই নারী। এরপর শারীরিক সম্পর্ক করার করার কথা বলে ধারালো হাসুয়া দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!