ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাউন্ট এভারেস্টে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ২২ মে ২০২৩
মাউন্ট এভারেস্টে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু
অস্ট্রেলিয়ান পর্বতারোহী জেসন কেনিনসন

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রতিবছরই মাউন্ট এভারেস্টে অনেক পর্বতারোহীর আগমন ঘটে। এর আগেও মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে বহু পর্বতারোহীর মৃত্যু ঘটে।

মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে নেমে আসার সময় এক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত পর্বতারোহী অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গেছে। 

মৃত অস্ট্রেলিয়ান এই ব্যক্তির নাম জেসন কেনিনসন। এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচুতে ওঠার পর যখন তিনি নিচে নেমে আসতে ছিলেন তখন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Advertisement

আরো পড়ুন>> জলবায়ু পরিবর্তনের প্রভাব, ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু

তার পরিবার জানায়, জেসন কেনিনসন তার লক্ষ্যে পৌঁছেছেন ঠিকই। কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসতে পারেনি।

এশিয়ান ট্রাকিং চিফ দাওয়া স্টিভেন শেরপা বলেন, জেসনের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। আমরা আশা করছিলাম তাকে ক্যাম্প ৪ এ নামিয়ে আনতে পারলে পুনরায় অক্সিজেন সরবরাহ করতে পারবো। কিন্তু সেটি সম্ভব হয়নি। এর আগেই সে মারা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!