দীর্ঘ অপেক্ষার পর বিয়ের সকল আয়োজন ঠিকভাবেই চলছিল। তবে বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে বরের ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এর জেরে বিষপান করেন বর। এই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও।
বিষপানের ঘটনায় মৃত্যু হয়েছে বরের। অন্যদিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কনেকে। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
.png)
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
আরো পড়ুন>> রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিয়েভ
এতে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে বিয়ের অনুষ্ঠানে নিজেদের মধ্যে ঝগড়ার পর বিষপানে ২১ বছর বয়সী এক বর মারা গেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে একইসময়ে বিষপান করা কনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন তিনি।
ওই কর্মকর্তা বলেছেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে ভুক্তভোগী নববধূ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কার্যত নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন।
তার মতে, বরের পরিবারের সদস্যরা বলেছেন- নববধূ তরুণী গত কয়েক দিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে তাদের বিয়ের জন্য দুই বছর সময় চেয়েছিল। তবে মেয়েটি এটা না মেনে তার (বরের) বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তদন্তে নেমে বেশ কিছু তথ্যও এসেছে পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে বরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিয়ের জন্য গত কয়েকদিন ধরেই পাত্রের ওপর চাপ দিতে থাকেন পাত্রী। তবে নিজের ক্যারিয়ারের কথা ভেবে বিয়ের জন্য দুই বছরের সময় চেয়েছিলেন পাত্র।
সূত্র: এনডিটিভি