ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তথ্য পাচারের অভিযোগে ২ ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ১৮ মে ২০২৩
তথ্য পাচারের অভিযোগে ২ ভারতীয় গ্রেফতার
ফাইল ছবি

ভারতে প্রায়ই দেখা তথ্য পাচারের মতো ঘটনা। এর আগে দেশটিতে তথ্য পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। 

ভারতীয় ফ্রিলান্স সাংবাদিক বিবেক রঘুবংশী ও সাবেক নেভি কমান্ডার আশিস পাঠককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সংক্রান্ত নানা প্রকল্পের ভেতরের কথাও তারা পাচার করছিল বলে অভিযোগ রয়েছে।

অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে দেখা যাচ্ছে, এ ধরনের তথ্য লিক হয়ে গেলে ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে।

Advertisement

আরো পড়ুন>> ইমরানের বাসভবন ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিককে জেরা করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়। তবে এই ঘটনায় পাঠকের ভূমিকা কতদূরে সেটা এজেন্সির পক্ষ থেকে সেভাবে বলা হয়নি।

সিবিআই গত ডিসেম্বর মাসে এ নিয়ে মামলা শুরু করেছিল। সিবিআইয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছিলেন, রঘুবংশী নানা ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। ডিআরডিও প্রজেক্ট, তাদের আপডেট, সশস্ত্র বাহিনীর কৌশল, তাদের পরিকল্পনা, বন্ধু দেশের সঙ্গে ভারতের কথাবার্তা। আর সেসব তথ্য তিনি বিদেশের কাছে পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সিবিআই জানতে পারে। তারপরই তথ্য তালাশ শুরু হয়ে যায়।

রঘুবংশী মূলত আমেরিকার একটি নিউজ পোর্টালে কাজ করতেন। সেখানে সামরিক ও মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে তিনি লেখালেখি করতেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুসারে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে। সামরিক ক্ষেত্রে কী ধরনের তথ্য শেয়ার করা হয়েছে সেটা দেখা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!