স্থানীয়রা জানান, বেনাপোল পোর্টের জয়ের সঙ্গে আলামিনের ব্যবসায়িক লেনদেন ছিল আলামিনের। আলামিনের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকা পাবেন জয়। কিন্তু আলামিনের নামে ১১ লাখ টাকার ‘মিথ্যা’ মামলা দেন জয়। তাছাড়া তাকে পুলিশ দিয়ে গ্রেফতার ও মারধরের হুমকি দিচ্ছেন জয়। এ কারণে মঙ্গলবার বিকেলে গদখালী গ্রামের একটি পাটক্ষেতে ফেসবুক লাইভে এসে বিষপান করেন আলামিন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের চেষ্টায় প্রাণ ফিরে পান আলামিন।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার শুভ জিৎ রায় জানান, বিষপান করে আত্মহত্যার চেষ্টা করছিলেন আলামিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ওয়াশ করে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
.png)
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ‘অভিনয়’ করেছেন আলামিন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।