ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১৯ মে ২০২৩
চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু
ফাইল ছবি

চীনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়িয়া রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ার ঘটনায় ১১ যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে গুয়াংজি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।

Advertisement

আরো পড়ুন>> ১৭ বছর ধরে শুধু কোমল পানীয় খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ!

সেখানে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে এবং তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখছে প্রশাসন। ভিয়েতনাম লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!