ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ি দুর্ঘটনা থেকে অল্পে বাঁচলেন প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০২, ১৮ মে ২০২৩
গাড়ি দুর্ঘটনা থেকে অল্পে বাঁচলেন প্রিন্স হ্যারি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। 

প্রিন্স হ্যারির মুখপাত্র বুধবার এসব তথ্য জানান। এ সময় ঐ গাড়িতে প্রিন্স হ্যারির শাশুড়ি ডরিয়া রগল্যান্ড ছিলেন।

বিবিসি, রয়টার্স ও সিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে মিসেস ফাউন্ডেশন ফর উইমেন’র অনুষ্ঠান শেষে ফিরছিলেন প্রিন্স হ্যারি। অনুষ্ঠানটিতে মেগান মার্কেলকে সম্মাননা জানানো হয়।

Advertisement

ফেরার সময় প্রায় দুই ঘণ্টা ধরে প্রিন্স হ্যারির গাড়ির পিছু নেয় পাপারাজ্জির গাড়ি। এতে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে নিউইয়র্ক পুলিশ এ ঘটনা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সড়কে প্রিন্স হ্যারি ও মেগানের গাড়ির পেছনে পাপারাজ্জিদের তাড়া ফিরিয়ে আনল দুই যুগ আগে প্যারিসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর স্মৃতি।

১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হ্যারি ও উইলিয়ামসের মা ডায়ানা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!