আজ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল
জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল আজ শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ত্রি-বার্ষিক এ কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় ইমাম সমিতির নেতারা এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।
কাউন্সিল অধিবেশনে জাতীয় ইমাম সমিতির বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় আলেম-ওলামা এবং ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণের বিষয়টিও কাউন্সিলে গুরুত্ব পাবে।