ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজ ফ্ল্যাটে মিলল অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০৬, ২২ মে ২০২৩
নিজ ফ্ল্যাটে মিলল অভিনেতার মরদেহ
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা মডেল ও অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের আন্ধেরিতে নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আদিত্য ফ্ল্যাটের বাথরুমে পড়ে গিয়েছিলেন বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। ৩২ বছর বয়সী এ অভিনেতার গৃহকর্মী তার বাথরুমে পড়ে যাওয়ার বিষয়টি খেয়াল করেন এবং ভবনের নিরাপত্তারক্ষীকে অবহিত করেন। এরপর আদিত্যকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্মী বলেন, আমরা এখন পর্যন্ত আদিত্যের মৃত্যুর বিষয়ে সন্দেহজনক কিছু পাইনি। তবে এটি দুর্ঘটনাজনিত কারণ হিসেবে মৃত্যুর রিপোর্টে নথিভুক্ত করা হয়েছে এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

অভিনেতা আদিত্য শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়া ‘স্প্লিটসভিলা-৯’ রিয়েলিটি শো-তেও অংশগ্রহণ করেছেন। তিনি ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’ এর মতো টেলিভিশন প্রোজেক্টে কাজ করেছেন।

এছাড়া এ মডেলকে ‘ম্যায়নে গান্ধী কো নহি মারা’ সিনেমায় দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি নামিদামি প্রযোজনা সংস্থার কাস্টিংয়েরও কাজও করেছেন। সব মিলে মুম্বাইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ছিলেন আদিত্য।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!