ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানালার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ১৯ মে ২০২৩
জানালার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়ায় নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর এলাকার নিজ স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

নাজমা নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর এলাকার মোহাম্মদ আলী হাওলাদারের স্ত্রী। তার স্বামী ফতেজঙ্গপুর বাজারের একজন মুদি দোকানি।

জানা যায়, পারিবারিক কলহের জেরে নাজমা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার ছেলে তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

তবে নাজমার আত্মহত্যার বিষয়টি ‘রহস্যজনক’ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি- নাজমার স্বামীর ও বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছে নাজমাকে।

নিহত নাজমার বড় বোন বলেন, পারিবারিক কলহের জের ধরে নাজমার স্বামী মোহাম্মদ আলী হাওলাদার ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছে নাজমাকে। এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঐ গৃহবধূ আত্মহত্যা করেছে। তবুও তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নাজমার স্বামী মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!