গৃহবধূরা হলেন, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার রিমন হোসেনের স্ত্রী কারিনা খাতুন ও শহরের বাগানপাড়া এলাকার কবির খানের স্ত্রী সূবর্ণা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে কারিনা খাতুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নেন। এ সময় বাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন।
.png)
অপরদিকে, সকাল ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান বিবাদকে কেন্দ্র করে বাগানপাড়া এলাকার সূবর্ণা খাতুন নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।