ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকার আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!