ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪, ১৫ এপ্রিল ২০২৩
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৮
ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার হামলা দিন দিন বেড়েই চলছে। এই পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেসামরিক মানুষ রয়েছে অনেক। এবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ৮।

এই ক্ষেপনাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২১ জন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় শুক্রবার এই হামলা ঘটনা ঘটে। 

দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো দেশটির জাতীয় গণমাধ্যমকে বলেছেন, সাতটি রাশিয়ান এস-৩০০ মিসাইল স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ২১ জন আহত ও আটজন নিহত হয়েছেন।

Advertisement

আরো পড়ুন>> ঈদের ছুটি ঘোষণা করল আমিরাত

এক টুইট বার্তায় ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে। শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

এদিকে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘দুষ্টু রাষ্ট্রটি আবার তাদের শক্তি দেখিয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে।’

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!