ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ঈদের ছুটি ঘোষণা করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২, ১৫ এপ্রিল ২০২৩
ঈদের ছুটি ঘোষণা করল আমিরাত
ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দেশটিতে চার নাকি পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আমিরাতের কেন্দ্রীয় মানব সম্পদ কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ থেকে।

এবার ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু বা শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আমিরাতের সরকারি ঘোষণা অনুযায়ী, এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুটি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!