আসলে ভারতের বন বিভাগের একজন কর্মকর্তা শিম্পাঞ্জি মায়ের সন্তানকে শাসন করার মজার এ ভিডিও টুইটারে ছাড়েন। ক্যাপশানে তিনি লেখেন, শিশু ঢিল ছুড়ছে দর্শকদের দিকে, আর তাই মা শাসন করছেন। ওরাও আমাদের মতো। মা-বাবাই পারেন বাচ্চাদের প্রকৃত শিক্ষা দিতে পারেন।
আরো পড়ুন>> বিচার বিভাগে সংস্কার পদক্ষেপ পেছালেন নেতানিয়াহু
.png)
ভিডিওতে দেখা যায়, খাঁচার মধ্যে উঁচু পাথরের উপরে বসে রয়েছে পাঁচ থেকে ছয়টি শিম্পাঞ্জি। এরা প্রত্যেকেই নিজ নিজভাবে কিছু না কিছু করছে। ঠিক তখন একটি বাচ্চা শিম্পাঞ্জি উঠে দাঁড়িয়ে দর্শকদের দিকে ঢিল ছুড়ে মারে। এরপরই দেখা যায় মা শিম্পাঞ্জির কর্মকান্ড। সন্তানের দুষ্টুমিতে বিরক্ত মা শিপাঞ্জি গাছের ডাল দিয়েই বাচ্চার পিঠে কয়েকটা আঘাত পেয়ে দৌঁড়ে পালায় বাচ্চা শিম্পাঞ্জি।
ভিডিওটি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। বলা যায়, মজার এ কাণ্ড নিয়ে একপ্রকার শোরগোল পড়ে গেছে। অনেকেই মতামত দিতে শুরু করেন কমেন্ট বক্সে, তাদের এই কাণ্ড দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত।
সূত্র: ইনডিয়া ডট কম