ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পটুয়াখালীতে আটক চার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:০০, ২৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পটুয়াখালীতে আটক চার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে মহাসড়কে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। পরে তাদের ধাওয়া করে চারজনকে আটক করে মহিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল সংঘটিত হওয়ার পরপরই নেমে আসে শত শত বিএনপি নেতাকর্মী। নাশকতার বিরুদ্ধে এবং আওয়ামী তৎপরতা প্রতিরোধ করতে মহিপুর সদরে এবং সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেয় তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের আটকে অভিযান চলছে। মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!