পুলিশ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নিখোঁজ কেদারের বাবা মহাদেব। বাড়ির সামনে থেকে একটি অটোতে উঠেছিলেন। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। মোবাইলও বন্ধ। জানা গেছে, পুণের কোঠরূড় এলাকায় পালাডিয়াম সিটিতে থাকেন কেদার। এদিকে নিজের ইনস্টাগ্রামে বাবার নিখোঁজের কথা পোস্ট করে সাহায্যের আবেদন জানিয়েছেন কেদার যাদব।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, কেদার যাদবের বাবা মহাদেবের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। মুখের বাঁ দিকে একটি দাগ রয়েছে। সাদা রংয়ের জামা এবং ধূসর রংয়ের পায়জামা পরেছিলেন তিনি। পায়ে ছিল কালো জুতো। চোখে চশমা। ডান হাতের আঙুলে দু’টি সোনার আংটি রয়েছে। মারাঠি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না।
.png)
সূত্র : আনন্দবাজার পত্রিকা