ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ২৫ মার্চ ২০২৩
কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে
ফাইল ছবি

কোটি কোটি ভারতীয় টিকটক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনের হাতে রয়েছে বলে দাবি করেছে ফোর্বস। যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে টিকটক।

ফোর্বসের রিপোর্টে দাবি করা হয়েছে, ফোর্বসের সঙ্গে কথা বলার সময় টিকটকের এক কর্মী তাদের বলেছেন, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরও তাদের কোনো ধারণা নেই, এ মুহূর্তে চীনের কাছে তাদের কতজনের ব্যক্তিগত তথ্য রয়ে গেছে। সেই তালিকায় ভারতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষসহ সবাই রয়েছেন। যদিও এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে চীনা এ সংস্থাটি।

ভারতে তিন বছরেরও বেশি সময় ধরে টিকটক নিষিদ্ধ। এদিকে ভারতসহ একাধিক দেশের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত তথ্য পাচার করছে চীন। সম্প্রতি একই দাবিতে সোচ্চার হতে দেখা গেছে আমেরিকাকেও।

Advertisement

উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার সময় ১৫ কোটি ভারতীয় ব্যবহারকারী ছিল টিকটকের।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!