ভয়াবহ ঘূর্ণিঝড়ে মালাউই-এর বিভিন্ন এলাকা ধ্বংস্তুপে পরিণত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি এবং উপড়ে গেছে অনেক গাছপালা। এছাড়াও ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় গুলির মধ্যে একটি এবং সাম্প্রতিক বছরগুলিতে আফ্রিকার সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় গুলির মধ্যে অন্যতম।
.png)
আরো পড়ুন>> বেতন বৃদ্ধির দাবিতে নিউজিল্যান্ডে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট
বুধবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছে যে, মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। আগের প্রকাশিত সংখ্যার দ্বিগুণেরও বেশি এই সংখ্যা। মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা দেশব্যাপী ১৪ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র : আল-জাজিরা