ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রিয়াঙ্কার জায়গাতে আলিয়া!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১, ১২ এপ্রিল ২০১৯
প্রিয়াঙ্কার জায়গাতে আলিয়া!
ছবি: সংগৃহীত

ওশোর জীবনীভিত্তিক চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার কথা ছিল আরও আগে। কিন্তু হঠাৎ করেই হলিউডে একই বিষয়ের ওপর নির্মিত আরেকটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। এরপর চাপা পড়ে যায় ওশোকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক চলচ্চিত্রের কাজ। সবাই ভেবেছিলেন, আর বোধ হয় হচ্ছে না ‘ওশো’। হঠাৎ আলিয়া ভাট জানালেন, তিনি যুক্ত হতে চান এই ছবিতে।

আলিয়া ভাট বলেন, ‘ওশোর জীবনী নিয়ে শাকুন একটা দারুণ আইডিয়া নিয়ে এসেছিলেন। আমার সেটা খুব ভালো লেগেছে। কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছি মাত্র। কিন্তু এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি যখন সম্পূর্ণ তৈরি হয়ে আমাকে জানাবেন, তখনই জানব যে কাজটা আমি করতে যাচ্ছি।’

‘ওশো’ ছবিটি পরিচালনা করবেন শাকুন বাতরা। ‘এক ম্যা অর এক তু’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবি দুটি করে প্রশংসা কুড়িয়েছেন এই পরিচালক। এর আগে ‘ডন টু’, ‘রক অন’, ‘জানে তি ইয়া জানে না’ ছবির সহকারী পরিচালক ছিলেন তিনি। গুজব রটেছিল, আমির খান নাকি ‘ওশো’ ছবির সঙ্গে যুক্ত থাকবেন। ওশোর শিষ্যা মা আনন্দ শীলার আত্মজীবনী ‘ডোন্ট কিল হিম’ অনুসারে ব্যারি লেভিনসনের পরিচালনায় হলিউডের সিনেমায় যুক্ত হন প্রিয়াঙ্কা।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!