ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

উত্তাপ ছড়ালেন আলিয়া-বরুন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৩০ মার্চ ২০১৯
উত্তাপ ছড়ালেন আলিয়া-বরুন!
বরুন ধাওয়ান এবং আলিয়া ভাট

আলিয়া ভাট এবং বরুন ধাওয়ান। জুটি বেঁধে তারা অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে এবার এ জুটি ধরা দিলেন একটু অন্যভাবে।

সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারের জন্য ক্যামেরার সামনে একসঙ্গে হাজির হলেন তারা। সাদা-কালো ছবিগুলোতে তাদের এমন হাজিরা যেন বেশ উত্তাপই ছড়িয়েছে। আর এমন ছবি প্রকাশ পেতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় বরুণ ও আলিয়ার। এরপর  একসঙ্গে অভিনয় করেছেন ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হামটি শর্মাকে দুলহানিয়া’, ২০১৭তে ‘বাদরিনাথ কি দুলহানিয়া’তে। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!