[ বিনোদন ]
আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করব: দীপিকা
দীপিকা পাড়ুকোন ছবি: সংগৃহীত
আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করবেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন। আলিয়া ভাট এবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জেতায় দীপিকার ভক্তরা দারুণ মনঃকষ্টে ভুগছেন। তারা চেয়েছিলেন, সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দীপিকাই ছিলেন এবারের পুরস্কারের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাই ভক্তদের আকাঙ্খা পূরণ করতে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করর সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা।
দীপিকার ভক্তরা তার পুরস্কার পাওয়ার যুক্তি তুলে ধরে বলছেন, রণবীর সিং ও আয়ুষ্মান খুরানা যৌথভাবে সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার যদি জিততে পারেন, তাহলে একই নিয়ম এ ক্ষেত্রে খাটল না কেন?
যদিও সমালোচক নয়, আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জনপ্রিয় বিভাগে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ভক্তদের এমন সব মন্তব্য দেখে দীপিকা শেষমেশ দুঃখ প্রকাশ করলেন।
ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় তিনি দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘আমার সব ভক্তের প্রতি, আমি দুঃখিত আপনাদের নিরাশ করায়। কথা দিচ্ছি আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করব।’
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!