ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘তর’ সইছে না আলিয়ার, কেনো জানেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯, ২১ মার্চ ২০১৯
‘তর’ সইছে না আলিয়ার, কেনো জানেন?
আলিয়া ভাট

আলিয়া ভাটের সিভিতে একের পর এক যোগ হচ্ছে নতুন নাম। এ বারের সংযোজন সালমান খান। সঞ্জয় লীলা বানসালীর আগামী ছবিতে জুটি বাঁধছেন সালমান এবং আলিয়া।

আসন্ন এই ছবি যৌথভাবে প্রযোজনা করছেন সালমান এবং সঞ্জয়। প্রায় দু’দশক পরে সালমানের সঙ্গে কাজ করবেন সঞ্জয়। এর আগে ১৯৯৯-এ ‘হম দিল সে চুকে সনম’-এ কাজ করেছিলেন তারা। শোনা যাচ্ছে, ফের প্রেমের ছবিই তৈরি করছেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় সালমান লিখেছেন, প্রায় ২০ বছর হয়ে গেল। আমার ভাল লাগছে শেষ পর্যন্ত আমি আর সঞ্জয় একটা ছবি নিয়ে আবার ফিরছি। আলিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। এই জার্নিতে আমাদের আশীর্বাদ করবেন…। সঞ্জয়ও সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

এই ছবির প্রসঙ্গে আলিয়া বলেন, ন’বছর বয়সে প্রথম সঞ্জয় স্যারের অফিসে গিয়েছিলাম। তখনই ভেবেছিলাম, যদি ওর পরের ছবিতে কাজের সুযোগ পাই…। সালমান খান এবং সঞ্জয় স্যার একসঙ্গে ম্যাজিক তৈরি করতে পারবেন। টিমে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!