ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শেষ হলো আলিয়া-বরুণের ‘কলঙ্ক’ যাত্রা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ১৯ জানুয়ারি ২০১৯
শেষ হলো আলিয়া-বরুণের ‘কলঙ্ক’ যাত্রা!

বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। এরপরে বরুণ এবং আলিয়া জুটিবদ্ধ হয়ে অভিনয় আরো তিনটি ছবিতে। 

এছাড়া সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন এ জুটি। আর সম্প্রতিই শেষ হয়েছে ছবিতে তাদের শুটিং এর অংশ।

নিজেরদের শুটিং এর অংশের কাজ শেষ হওয়ায় অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন আলিয়া ভাট্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও শেয়ার করেন নায়িকা। যেখানে তিনি লেখেন, বরুণের সঙ্গে শুটিং এ কাটানো সময়গুলো অনেক মজার ছিলো। আমরা একসঙ্গে চতুর্থ সিনেমার কাজ শেষ করলাম। 

এছাড়া নায়িকা আরো বলেন, বরুণ প্রতিদিনই কোন না কোন কিছু করে আমাকে হাসাতো। প্রতিদিনই সে নতুন প্রাণশক্তি নিয়ে কাজে আসতো। আমাদের জার্নিটা অনেক মজার ছিলো। 

এদিকে, ‘কলঙ্ক’ ছবিতে বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন তরুণ এবং প্রবীণ মিলিয়ে একঝাঁক তারকা। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক বমর্ণ। আগামী ২৯ এপ্রিল ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!