[ বিনোদন ]
বিকিনিতে বেপরোয়া ক্যাটরিনা (ভিডিও)
নতুন বছররের আগেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই বিদেশে পাড়ি দিয়েছেন সাইফ, কারিনা থেকে শুরু করে অভিষেক, ঐশ্বরিয়ারা।
এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফও। নতুন বছর শুরুর আগে বোনদের সঙ্গে লন্ডনে পাড়ি দেন ক্যাটরিনা কাইফ। কনকনে শীতের মধ্যে বিকিনি পরে ক্যাটরিনা যখন ইংলিশ চ্যানেলে নেমে পড়েন, সেই সময় তারা চিৎকার করতে শুরু করে দেন।
কনকনে শীতের মধ্যে কীভাবে তারা চ্যানেলের পানি থেকে উঠে আসবেন, তা নিয়েও চিৎকার শুরু করেন কাইফ-বোনেরা। আর কাটরিনার সেই নতুন বিকিনি পড়া ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই ক্যাটরিনার প্রশংসা করেছেন।
আবার অনেকে এ ছবির বিপরীতে ক্যাটরিনাকে বেপরোয়া বলে অবহিত করেছেন। সব মিলিয়ে নতুন করে আলোচনায় এখন ক্যাটরিনা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!