ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রণবীরের জন্মদিনে আলিয়ার চমক!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮
রণবীরের জন্মদিনে আলিয়ার চমক!

রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বলিউডে তাদের তাদের প্রেমের গুঞ্জন এখন সবাই জানে। আর এদিকে শুক্রবার ছিলো রণবীরের জন্মদিন। আর সেই দিন নিজের হবু বরের জন্য ভিন্ন ধর্মী কাজ করলেন আলিয়া। 

রণবীরের ৩৬ তম জন্মদিনটি একদম ঘরোয়া পরিবেশেই উদযাপন করেছেন এ অভিনেতা। আর এ ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল রণবীরের পিসি রিমা কাপুর জৈন ও দিদি ঋদ্ধিমা কাপুর।

অন্যদিকে, জন্মদিনে প্রেমিকা আলিয়া ভাট রণবীরকে চমকে দিয়েছেন নিজের হাতে কেক তৈরি করে। এখানেই শেষ না। 
আলিয়া সেই কেকের ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। যা এখন ভাইরাল। 

রণবীর কাপুরের অন্য একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আলিয়া অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেন, হ্যাপি বার্থ ডে মাই সানসাইন।

জন্মদিনের ওই অনুষ্ঠানে আরো ছিলেন, আলিয়ার মা সোনি রাজদান, নীতু সিং কাপুর, রণবীরের ভাগ্নী সামাইরা।

এদিকে, বিটাউনে গুঞ্জন উঠেছে জন্মদিনের পার্টিতেই কাপুর ও ভাট পরিবারের সদস্যরা রণবীর ও আলিয়ার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন। যদিও এ বিষয়ে দুই পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক কোন বক্তব্য এখনো দেয়নি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!