ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউড তারকাকে যেসব ক্রিকেটার বিয়ে করেছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বলিউড তারকাকে যেসব ক্রিকেটার বিয়ে করেছেন
ছবি: সংগৃহীত

ক্রিকেট বর্তমান সময়ে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই তো ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। সেই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে যখন শোবিজ তারকা যুক্ত হয়, সেটা ভিন্ন মাত্রা যোগ করে। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, তারা বিয়ে করেছেন ক্রিকেট তারকাদের।

মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর: মনসুর আলি খান পাতৌদি টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক ছিলেন। ১৯৬৫ সালে দিল্লির এক পার্টিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল এই ক্রিকেটারের। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও ১৯৬৯ সালে বিয়ে করেছিলেন এ দুই তারকা।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল সে বছরের সবচেয়ে স্মরণীয় আয়োজন।

Advertisement

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ: এক সাক্ষাৎকারে যুবরাজ সিং জানিয়েছেন, তিনি যতবার হ্যাজেলের সঙ্গে কফি খেতে চেয়েছেন, হ্যাজেল ততবার রাজি হয়েছেন। তবে যেদিন সেই কফি খাওয়ার কথা থাকত, সেদিন ফোন বন্ধ করে রাখতেন হ্যাজেল। এভাবে বছরখানেক লেগেছে যুবরাজ সিং ও হ্যাজেল কিচের দেখা হতে। অবশেষে দুজন ২০১৫ সালে বালির একটি সৈকতে বাগদান সেরেছেন আর বিয়ে করেছেন ২০১৬ সালে।

জহির খান ও সাগরিকা ঘাটগে: ‘চাক দে!’ সিনেমার হকি তারকা প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান। এই তারকা দম্পতির দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন বাগদানের ঘোষণা। তবে যুবরাজ ও হ্যাজেলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে যোগদানের পর থেকেই তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।

হরভজন সিং ও গীতা বসরা: ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ২০১৫ সালে। তার আগে এই জুটির দীর্ঘ পাঁচ-ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল।

সংগীতা বিজলানি ও মোহাম্মদ আজহারউদ্দিন: ১৯৯৬ সালে প্রথম দেখা হয় সংগীতা বিজলানি ও মোহাম্মদ আজহারউদ্দিনের। এরপর তারা প্রেমে পড়েন এবং সংগীতাকে বিয়ের জন্য প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। সে সময় সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রেখেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!