ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

উপস্থাপক ইসরাত পায়েল বিবাহ করলেন: স্বামী যা করেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপস্থাপক ইসরাত পায়েল বিবাহ করলেন: স্বামী যা করেন
ছবি: সংগৃহীত

উপস্থাপক মডেল ইসরাত পায়েল ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই ভক্ত-অনুরাগীদের সুখবরটি জানান পায়েল।

ছবিতে নববধূর সাজে লাল জমকালো শাড়িতে দেখা গেছে তাকে। সঙ্গে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী পরিবারের সদস্যরা। বিয়ের খবর জানিয়ে পায়েল লেখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।

Advertisement

পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গীকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তিনি।

এদিকে বিয়েটি কবে হয়েছে, তা নিয়েও পায়েলের পোস্টের পর কৌতূহল তৈরি হয়। পরে মন্তব্যের ঘরে বিষয়টি স্পষ্ট করেন এই উপস্থাপক। তিনি জানান, বিয়ে কয়েক দিন আগেই হয়েছে। প্রসঙ্গে পায়েল লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।

দীর্ঘদিন ধরেই উপস্থাপনায় নিজের অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। দেশের ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বড় আয়োজনেও নিয়মিত উপস্থাপনায় দেখা গেছে তাকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতামিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’- সাফল্যের পর নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

এরপর দেশের একাধিক টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন তিনি। নিজের কাজের পরিধি বাড়িয়ে উদ্যোক্তা হিসেবেও পরিচিতি তৈরি করেছেন এই তারকা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!