ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতখানে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
দৌলতখানে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
রাসু বেগমের উদ্ধারকৃত মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখানে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগম।

শুক্রবার রাতে নিহত রাসু বেগমের মেয়ে রুবিনা বেগম বাদি হয়ে দৌলতখান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মো. কাশেম, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে আছমা ও তার জামাই মাকসুদকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন।

এরআগে, শুক্রবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।

Advertisement

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিতভাবে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!