ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শুটিং শেষে নাচতে নাচতে দেশে ফিরলেন রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ১৩ জুলাই ২০১৮
শুটিং শেষে নাচতে নাচতে দেশে ফিরলেন রণবীর!

বলিউডের হাসিখুশি আর রসিক অভিনেতা হিসেবে রণবীর সিং এর জুড়ি মেলা ভাড়। আর এবার আরই বাস্তব প্রমান পাওয়া গেলো কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে।

ভিডিওতে বিমানভর্তি যাত্রী ও ক্রুদের মধ্যে থাকা কয়েকজন ভক্তের সঙ্গে হাসতে-নাচতে দেখা গেছে বলিউডের এই অভিনেতা।

বলিউড লাইফের প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে রণবীর বলিউডের ‘সিম্বা’ ছবির শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরছিলেন। সেদিন বিমানে তার সঙ্গে ছিলেন সিম্বা ছবির নির্মাতা রোহিত শেঠিও।

প্রিয় অভিনেতাকে বিমানে দেখে তার সঙ্গে খোশ গল্পে মেতে উঠেন ভক্তরা। সেই ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে তিনিও তাদের সঙ্গে মজা করা শুরু করেন। তাদের সঙ্গে হাসি-ঠাট্টার এক পর্যায়ে দেখা যায় বিমানেই নাচ শুরু করে দেন রণবীর সিং।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!