বাসায় ‘ডেটিং’, ধরা পড়লেন রণবীর-আলিয়া!
বর্তমানে বলিউডের আলোচনার বিষয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রেম। তবে সম্প্রতি রাতের অন্ধকারে তাদের ডেটিং করতে দেখা গিয়েছে।
এর আগেও আলিয়া এবং রণবীরকে এক সঙ্গে দেখা গিয়েছে। তবে এবার আরো এক ধাপ এগিয়ে সোজা ভাট পরিবারে ঢুকে গেলো বলিউডের চকলেট বয় খ্যাত রণবীর কাপুর।

এবার মহেশ ভাটের বাড়িতে একসঙ্গে দেখা গেছে আলিয়া ও রণবীরকে। আবার কখনো একসঙ্গে রণবীর, আলিয়া ও তার বাবা মহেশ ভাটকেও। তবে বিয়ের কথা ঠিক করতে রণবীর আলিয়ার বাড়ি গিয়েছিলেন এমনটা ভাবলে ভুল করবেন।
ধারণা করা হচ্ছে নীতু কাপুরের জন্মদিনে যোগ দিতে প্যারিস যাওয়ার পরিকল্পনা করতে ভাট পরিবারের বাড়িতে গিয়েছিলেন রণবীর। ধারণা করা হচ্ছে, সঞ্জু ছবিতে দারুণ অভিনয়ের জন্য রণবীরকে শুভেচ্ছা জানাতেও ডেকে থাকতে পারেন মহেশ ভাট।
এদিকে, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে আলিয়া ভাটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। আর এই ছবির সেটেই দুজনের সম্পর্কের সূত্রপাত হয়েছে। এ নিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি তিনি। তবে বেশি কিছু বলতেও রাজি হননি এই অভিনেতা।
ডেইলি বাংলাদেশ/টিএএস