ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ড্রাগ আসক্ত ছিলেন রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৬, ৫ জুলাই ২০১৮
ড্রাগ আসক্ত ছিলেন রণবীর!

রণবীর কাপুর। বলিউডের জনপ্রিয় অবিনেতাদের একজন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’। আর এ ছবিতে অভিনয় করে অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

‘সাঞ্জু’তে সঞ্জয় দত্তের জীবনের ড্রাগ থেকে অ্যালকোহল, বেআইনি অস্ত্র রাখাসহ সব অন্ধকার দিকই তুলে ধরা হয়েছে। ড্রাগ ছাড়তে সঞ্জয় দত্তকে একসময় আমেরিকা কী ভয়ানক জীবন যাপন করতে হয়, তাও তুলে ধরেছেন ছবির পরিচালক রাজ কুমার হিরানী।

সাঞ্জু, সঞ্জয় আর রণবীর নিয়ে যখন দর্শকরা মেতে আছেন, ঠিক এমন সময়ই বিস্ফোরক তথ্য দিলেন রকস্টার রণবীর।

কলেজ জীবনে খারাপ সঙ্গে পড়ে ড্রাগ আসক্ত ছিলেন বলে মন্তব্য করেন রণবীর। রণবীর বলেন, আমি পরে উপলব্ধি করি, এভাবে ড্রাগ নিতে থাকলে আমার জীবনে আর কিছুই হবে না।

প্রত্যেক মানুষের মত আমিও জীবনে কিছু ভুল করেছি। বর্তমানে আমি ধূমপানে আসক্ত, যেটা কিনা ড্রাগের থেকেও ভয়ানক। পাশাপাশি মিষ্টির প্রতিও রয়েছে আমার আসক্তি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!