বলিউড হিরো বরুণ ধাওয়ানের পছন্দ জেমসের গান
বলিউডের জনপ্রিয় তরুণ তারকা বরুণ ধাওয়ান। খুব কম সময়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এখন পর্যন্ত তিনি বেশ কয়েকটি ব্যবসায় সফল সিনেমা দর্শকদের উপহায় দিয়েছে।
সম্প্রতি ভক্তের এক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। 'আপনার প্রিয় গান কী?'- ভক্তের এমন প্রশ্নের জবাবে জেমসের কণ্ঠে গাওয়া একটি গানটির কথা জানান তরুণ এ তারকা।
বাংলাদেশের রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের গাওয়া "ভিগি ভিগি" গানটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
.png)
রবিবার (৩০ মে) ইন্সটাগ্রাম স্টোরিতে প্রকাশ করা এক প্রশ্নউত্তর পর্বে এমন তথ্য জানান তিনি। সেখানে "আপনার প্রিয় গান কী?"- ভক্তের এমন প্রশ্নের জবাবে জেমসের কণ্ঠে গাওয়া গানটির কথা জানান তরুণ এ তারকা।
"ভিগি ভিগি" গানটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি "গ্যাংস্টার"-এ গেয়েছিলেন জেমস। গানটির সুর করেন সুরকার প্রীতম চক্রবর্তী। "ভিগি ভিগি" লিখেছেন গীতিকার মায়ুর পুরী। সেসময় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
সবশেষ ২০১৩ সালে "ওয়ার্নিং" সিনেমায় "বেবাসি" গানে কণ্ঠ দিতে দেখা গেছে নগরবাউল জেমসকে। এরপর আর বলিউডের গানে নিয়মিত দেখা যায়নি বাংলাদেশের এই তারকাকে।