[ বিনোদন ]
হাওয়ায় শরীর ভাসালেন ক্যাটরিনা (ভিডিও)
ছবি: সংগৃহীত
বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। বহু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। কিন্তু আমরা একবারের জন্যও ভাবি না এসব সিনেমা করতে একজন অভিনেতা বা অভিনেত্রীর কতো কষ্ট করতে হয়। আর তাই ক্যাটরিনার আপকামিং ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’র নাচের রিহার্সাল এর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এ বলি ডিভা।
`ঠগস অফ হিন্দুস্থান`-এ ক্যাটরিনার ডান্স স্টেপগুলো যে বেশ কঠিন তা ভিডিওতেই স্পষ্ট। তবে সে যত কঠিনই হোক না কেন, এই কঠিন স্পেপই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কোনো কসরতই ছাড়ছেন না ক্যাট।
যেখানে দেখা যাচ্ছে- নাচের জন্য পুরো শরীরকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন ক্যাটরিনা। অভ্যাসের জন্য এই কঠিন স্টেপটাই বারবার করতেও পিছপা হননি তিনি।
ইনস্টা অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, "Rewind and Repeat ..... #thugslife." ক্যাট ছাড়াও তার কিছু ভক্তও ভিডিওটা শেয়ার করেছেন সোশ্যাল সাইটে।
ডেইলি বাংলাদেশ/টিএএস/জেডআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!