ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সমালোচকদের কড়া জবাব দিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২৯, ২২ আগস্ট ২০২০
সমালোচকদের কড়া জবাব দিলেন স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি

বরাবরই ব্যতিক্রমী কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। শুধু অভিনয় কিংবা সৌন্দর্য নয় বরং ব্যক্তিত্বের জন্যই ভক্তদের পছন্দ তাকে। আর বরাবরই নতুন নতুন লুক ক্যারি করতে সিদ্ধহস্ত তিনি।

সম্প্রতি স্বস্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চুলের নতুন লুক শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, স্বস্তিকার পুরো চুলের অর্ধেক অংশ কাটা বাকী অংশ বড়। এমন ছবি দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সেখানে বলেন, স্বস্তিকা ক্যানসার আক্রান্ত। আবার অনেকে বলেন, নিয়মিত গাঁজা সেবন করেন তিনি। এ নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Advertisement

তবে চুপ করে থাকেননি স্বস্তিকাও। সমালোচকদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন। সমালোচকদের উদ্দেশ্য স্বস্তিকা বলেছেন, না আমার ক্যানসার হয়নি। আমি ড্রাগ নিই না, গাঁজাও খাই না। রিহ্যাব সেন্টারেও যেতে হয়নি কখনো। এটা আমার মাথা, আমার চুল। আমি যা খুশি তাই করব। আপনাদের প্রশ্নের উত্তর মিলেছে? শান্তিতে থাকুন।

ভারতীয় এই অভিনেত্রী বরাবরই প্রতিবাদী। অনেকবার অন্যায় অপমানের জবাব দিয়েছেন নিজের মুখে। পর্দার বহু নায়িকা বিপদে পড়লে নায়ক এসে উদ্ধার করার জন্য অপেক্ষা করলেও, তিনি পর্দার বাইরে নিজেই গলা তুলেছেন নিজের হয়ে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!