ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রূপকথার রাজকন্যা দীপিকা পাড়ুকোন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ৮ মে ২০১৯
রূপকথার রাজকন্যা দীপিকা পাড়ুকোন!
ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন। বলিউডের এই অভিনেত্রীতে মুগ্ধ তার ভক্তকুল। এবার এই অভিনেত্রী বাস্তবেই হলেন রাজকন্যা! তবে সেটি তার পোশাক সেন্স আর সাজ দিয়ে। সৌজন্যে মেট গালার রেড কার্পেট। 

এই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের পড়েছিলেন জ্যাক পোসেনের তৈরি স্ট্র্যাপলেস কাস্টম গাউন। যেখানে অনন্য দেখাচ্ছিল ৩৩ বছরের এই অভিনেত্রীকে। লম্বা গাউন আর ব্যান্ড লাগানো রেট্রো হেয়ারস্টাইলে পরীর মতো লাগছিল তাকে।

অ্যাক্সেসরিজ হিসেবে তিনি পরেছিলেন গোলাপি কানের দুল ও একই রঙের ব্লেসলেট। টকটকে লাল ঠোঁট আর গোলাপি স্মোকি আইয়ের সাজের দীপিকার থেকে চোখ সরানো যাচ্ছিল না।

এই নিয়ে তৃতীয়বার নিউ ইয়র্কের মেট গালায় গেলেন তিনি। তার প্রথম হলিউড মুভি XXX: Return of Xander Cage-এর মুক্তির সময় ২০১৭ সালে প্রথমবার মেট গালায় পদার্পণ করেন বলিউডের এই অভিনেত্রী।

ডেইলি বাংলাদেশ/টিএএস/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!