একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল দেখা যাবে যেভাবে
একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে একযোগে প্রকাশ করা হয়। ফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন শিক্ষার্থীরা।
.png)
এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেভাবে ফল দেখা যাবে
একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।