ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ খবর ]

দুই প্রবাসীর ইচ্ছা ভণ্ডুল

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৯ মার্চ ২০২০
দুই প্রবাসীর ইচ্ছা ভণ্ডুল
বিয়ের প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাস মোকাবিলায় গণজমায়েত বন্ধের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা উপেক্ষা করে দুই প্রবাসীর ইচ্ছায় তাদের বিয়ে ঘটা করে আয়োজন করা হচ্ছিল। তবে জার্মান ও পর্তুগালফেরত দুই প্রবাসীর ইচ্ছা ভণ্ডুল করেছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে বন্ধের বিষয়টি জানান সাভারের ইউএনও পারভেজুর রহমান।

সাভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আশুলিয়ার গাজীরচটের জার্মানফেরত এক প্রবাসী ও সাভারের ডগরমোড়ার পর্তুগালফেরত অপর প্রবাসী নির্দেশনা অমান্য করে শুক্রবার বিয়ের আয়োজন করেন। এ খবর পেয়ে প্রবাসীদের বাড়িতে যায় উপজেলা প্রশাসন। পরে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হয়। ওই সময় কনে পক্ষদ্বয়কে প্রবাসীদের সঙ্গে এ মুহূর্তে বিয়ে না দিতে সতর্ক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!