[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা
নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা পেল ৪ হাজার ৮০০ জন কৃষক। ছবি: ডেইলি বাংলাদেশ।
শেরপুরের নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে কৃষি প্রণোদনা এবং অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৪ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম ও সাবেক পৌর মেয়র মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ৪ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে সরিষার বীজ, এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৪ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২৬ জন অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!