[ দেশজুড়ে ]
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা। ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ভোলার তজুমদ্দিন উপজেলায় মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ৪১ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ, যাচাই ও সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজ আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে তাদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!