বাগাতিপাড়ায় পুকুরে ভাসছিল আনসার সদস্যের লাশ
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপির সদস্য শাহজাহান আলী (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুরে এই ঘটনা ঘটে। শাহজাহান চককোয়ালিপাড়া গ্রামের মৃত. নাদের আলী ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ১১ টার দিকে কোয়ালিপাড়া গ্রামেরই আরেকটি পুকুর পাড়ে কয়েকজন মিলে মুড়ি মাখিয়ে খায়। তারপর সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে চলে আসে। পরে শুক্রবার সকালে পুকুর মালিক খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে এসে দেখে পাড়ের একটি গাছের সাথে শার্ট এবং নিচে সেন্ডেল পড়ে আছে। তখন শাহজাহানের বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা এসে খোঁজা-খুঁজি করে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাসটেবলেট দেওয়া হয়। ফলে পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। সে রাতে বাড়ি যাওয়ার সময় ওই মরা মাছ তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে।
মৃত ব্যক্তির ছেলে আসিফ আলী বলেন, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামেই থাকতো। গতকাল বিকেলেও বাড়ি থেকে বের সেখানেই গিয়েছিল। শুক্রবার সকালে ফোন পেয়ে চাচাদের সাথে করে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাবার কোন শত্রু নেই, কারো সাথে লেনদেনও নাই। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ দেখে তুলতে গিয়ে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে তাদের ধারণা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মৃতদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।