গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক নিহত
গাজীপুরের কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পিকআপের চালকের মৃত্যু হয়। আহত হেলপারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)