[ দেশজুড়ে ]
কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত। ছবি: ডেইলি বাংলাদেশ
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে একটি শোভাযাত্রা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার পুস্পেন কুমার সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কোটালীপাড়া ফায়ার স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দুর্যোগের বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!